Hoogly | পঞ্চমীর সন্ধ্যায় বন্ধ ঘর থেকে উদ্ধার তরুণীর দেহ, নিখোঁজ স্বামী! চুঁচুড়ায় চাঞ্চল্য
Thursday, October 15 2026, 4:14 pm

Key Highlightsবৃহস্পতিবার বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে বছর আটত্রিশের এক যুবতীর রক্তাক্ত দেহ। ঘটনার পর থেকে কোনও খোঁজ নেই স্বামীর।
পঞ্চমীর সন্ধ্যায় যুবতীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে হুগলির চুঁচুড়ার প্রতাপপুরে। মৃতার নাম সানন্দা বারিক (৩৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বছর ১৩ আগে সানন্দা নিজের পছন্দে নিজের পিসির ভাসুরের ছেলে মদন মোহন বারিকে বিয়ে করেছিলেন। প্রথমে এই বিয়েতে বাড়ির মোট না থাকলেও মাস তিনেক পরে সব মিটমাট হয়ে যায়। সামাজিক ভাবে বিয়ে করে তাঁরা। বছর পাঁচেক আগে ওই দম্পতি ২ ছেলে-মেয়ে নিয়ে প্রতাপপুরে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। পরিবারের তরফে জানা গিয়েছে গত পরশু দিনও তাঁরা বেরিয়েছিলেন একসঙ্গে। বৃহস্পতিবার সকাল বেলা মেঝেতে পড়ে থাকা সানন্দার দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে খোঁজ নেই মদন মোহন বারিকের। মেয়ের মৃত্যুর জন্য জামাইকেই দায়ী করেছেন সানন্দার বাবা।
- Related topics -
- রাজ্য
- হুগলী
- খুন
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু
- পুলিশ প্রশাসন


