Home Stay Policy | রাজ্যে হবে গ্রিন হোম-স্টে! পর্যটনে ৬০০ কোটি বিনিয়োগের ঘটনা রাজ্যের
Wednesday, August 19 2026, 6:40 am

Key Highlightsমঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, পর্যটনকে আরও ছড়িয়ে দিতে নতুন হোম-স্টে নীতি তৈরি হচ্ছে। এ জন্য কেন্দ্রের কাছে ১২৯ কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
রাজ্যের বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থানকে যুক্ত করে পর্যটন নিয়ে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, বঙ্গে নতুন হোম-স্টে নীতি তৈরি হচ্ছে। নতুন হোম-স্টে নীতিতে গ্রিন হোমস্টে-র উপরে জোর দেওয়া হচ্ছে। এই প্রকল্পে কেন্দ্রের কাছে ১২৯ কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। রোপওয়ে, গজলডোবা, নবদ্বীপ ও টাকিকে ঘিরে আরও ৪৮৬ কোটি টাকার প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে অর্থ চাওয়া হয়েছে। পর্যটকদের আকর্ষণ করতে দার্জিলিং ম্যাল ও শিলিগুড়িতে চা উৎসব এবং সিটংয়ে অরেঞ্জ ফেস্টিভ্যাল-এর আয়োজন করা হবে বলে জানিয়েছেন শঙ্কর।
- Related topics -
- রাজ্য
- পর্যটন কেন্দ্র
- পর্যটক
- পশ্চিমবঙ্গ
- tourism
- উত্তরবঙ্গ


