Civic Volunteer | ৯০ দিনের মধ্যে ঝাড়াই বাছাই, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নির্দেশিকা স্বরাষ্ট্র দফতরের!

Wednesday, June 24 2026, 1:04 pm
Civic Volunteer | ৯০ দিনের মধ্যে ঝাড়াই বাছাই, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নির্দেশিকা স্বরাষ্ট্র দফতরের!
highlightKey Highlights

বাংলার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নির্দেশিকা জারি স্বরাষ্ট্র দফতরের।


বাংলার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নির্দেশিকা জারি স্বরাষ্ট্র দফতরের। নির্দেশিকায় বলা হয়েছে,  সিভিক ভলান্টিয়রদের যোগ্যতা ফের যাচাই হবে। নিয়োগ বা বদলিতে রাজনৈতিক সুপারিশ ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। ধর্ম দেখে নিয়োগ বা বদলি হয়েছে কিনা, সেদিকেও দেওয়া হয়েছে নজর। সিভিক ভলান্টিয়রদের গত ২ বছরের কাজের রেকর্ড খতিয়ে দেখা হবে। এই  ঝাড়াই বাছাই করার কাজ ৯০ দিনের মধ্যে করতে হবে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “এই সবকটি বিষয়ই তো খতিয়ে দেখা দরকার। কারণ আজকে সিভিক ভলান্টিয়র সব পলিটিক্যাল অ্যাপোয়ন্টমেন্ট হয়েছে। তাঁদের যোগ্যতা, কতটা তাঁরা অ্যাক্টিভ,  তাঁর শরীর স্বাস্থ্য ঠিক রয়েছে কিনা, এগুলো দেখে তো করা হয়নি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File