Hockey World Cup | স্বাধীনতা দিবসে জয় দিয়ে অভিযান শুরু ভারতের, জোড়া গোল হরমনপ্রীতের!

Saturday, August 15 2026, 4:11 pm
Hockey World Cup | স্বাধীনতা দিবসে জয় দিয়ে অভিযান শুরু ভারতের, জোড়া গোল হরমনপ্রীতের!
highlightKey Highlights

শনিবার ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু করল হরমনপ্রীত সিংয়ের দল। ভারতের হয়ে জোড়া গোল অধিনায়ক হরমনপ্রীতের।


স্বাধীনতা দিবসের জয় দিয়েই হকি বিশ্বকাপে অভিযান শুরু করলো ভারতীয় দল। এদিন খেলতে নেমে নবম মিনিটে প্রথম গোল পায় ভারত। দুমিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে নিখুঁত শটে গোল পান অধিনায়ক হরমনপ্রীত। ম্যাচের শেষ দিকে আরও একবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। ৩-০ গোলে এগিয়ে যায় ভারত। চতুর্থ কোয়ার্টারে ১১ মিনিটের মাথায় মরিয়া চেষ্টা করে বল জালে জড়ান ওয়েলসের স্যাম ওয়েলশ। ৩:১ ব্যবধানে জয়ী হল হরমনপ্রীতের দল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File