Syllabus | সিঙ্গুর আন্দোলন নয়, সিলেবাসে যুক্ত হবে পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস, শ্যামাপ্রসাদ থেকে বাংলাদেশ ইস্যু!

Wednesday, August 5 2026, 9:17 am
Syllabus | সিঙ্গুর আন্দোলন নয়, সিলেবাসে যুক্ত হবে পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস, শ্যামাপ্রসাদ থেকে বাংলাদেশ ইস্যু!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস থেকে পূর্ববঙ্গ (অধুনা বাংলাদেশ) থেকে শরণার্থীদের আগমন- নয়া সিলেবাসে এরকমই সব বিষয় অন্তর্ভুক্ত হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হল।


২০২৮ শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে আমূল পরিবর্তন। পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস থেকে পূর্ববঙ্গ (অধুনা বাংলাদেশ) থেকে শরণার্থীদের আগমন- নয়া সিলেবাসে এরকমই সব বিষয় অন্তর্ভুক্ত হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হল। স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আপাতত যে পাঠ্যবই আছে, তাতে কিছুটা পরিবর্তন হবে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, সিঙ্গুর আন্দোলন মোটেও ইতিহাস নয়। সেটা সিলেবাস থেকে সরিয়ে দেওয়া উচিত। বরং ইতিহাসের সিলেবাসে অন্তর্ভুক্ত করা উচিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তাঁর অবদানকে। ১৯৩৭ সাল থেকে ১৯৪৭ সালের মধ্যে পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস, ১৯৪৭ সালের পরে পূর্ববঙ্গে কী হয়েছিল যে প্রচুর পরিমাণে শরণার্থী এসেছিলেন, কীভাবে পুরো বিষয়টি সামলেছিল কেন্দ্রীয় এবং রাজ্য সরকার, সেইসব ঘটনা ইতিহাসের পাঠ্যক্রমে থাকা উচিত বলে জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File