Indian Women Cricket Team | লর্ডসে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের মেয়েদের, কার্যত উড়ে গেল ইংল্যান্ড!
Monday, July 13 2026, 4:05 pm

Key Highlightsলর্ডসে এই প্রথম কোনও টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হল। আর সেখানেই ভারতের মেয়েদের ঐতিহাসিক টেস্ট জয়।
ভারতের মেয়েদের দাপটে উড়ে গেল ইংল্যান্ড। লর্ডসে এই প্রথম কোনও টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হল। আর সেখানেই ভারতের মেয়েদের ঐতিহাসিক টেস্ট জয়।যস্তিকা ভাটিয়া, ক্রান্তি গৌড়, স্নেহ রানাদের অনবদ্য পারফরম্যান্সে ‘ওমেন্স ইন ব্লু’ জিতল ২৭০ রানে। আর সেই ইতিহাসউপভোগ করলেন শচীন তেণ্ডুলকর। চতুর্থ দিনের শুরুতে মাঠে নেমে পেপ টক দিলেন ‘ক্রিকেটের ঈশ্বর’। লর্ডসে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারত ২৮৫ রান তোলে। ১১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের জন্য বিরাট ৪৫৭ রানের লক্ষ্য দেওয়া হয়। কিন্তু জবাবে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইংল্যান্ড। মাত্র ১৮৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
- টেস্ট ম্যাচ
- ইংল্যান্ড
- ভারত বনাম ইংল্যান্ড


