WB নির্বাচন ২০২৬TMC96BJP191LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল

Chinmay Prabhu | আদালতে পেশ 'হিন্দু নেতা' চিন্ময় কৃষ্ণ প্রভু, রাষ্ট্রদ্রোহ মামলার আগেই তাঁকে বহিষ্কার করেছে ইসকন বাংলাদেশ?

Tuesday, November 26 2024, 7:05 am
Chinmay Prabhu | আদালতে পেশ 'হিন্দু নেতা' চিন্ময় কৃষ্ণ প্রভু, রাষ্ট্রদ্রোহ মামলার আগেই তাঁকে বহিষ্কার করেছে ইসকন বাংলাদেশ?
highlightKey Highlights

বাংলাদেশে হিন্দুদের মুখ চিন্ময় কৃষ্ণ প্রভুকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করার পর নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।


বাংলাদেশে হিন্দুদের মুখ চিন্ময় কৃষ্ণ প্রভুকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করার পর নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছেন কয়েক হাজার হিন্দু। আজ, চিন্ময় কৃষ্ণ প্রভুকে চট্টগ্রাম জেলা আদালতে পেশ করা হয়। তাঁর হয়ে চট্টগ্রামের জেলা আদলাতে ৫১ জন আইনজীবী সওয়াল করেছেন। উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে রিপোর্ট অনুযায়ী, ইসকন বাংলাদেশ ইতিমধ্যেই চিন্ময় প্রভুকে বহিষ্কার করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File