Himachal Pradesh Flood | হিমাচলে হড়পা বান, ধসের জেরে বন্ধ রাস্তা, ঝড়বৃষ্টিতে মৃত কমপক্ষে ১৪

Saturday, July 4 2026, 7:00 am
Himachal Pradesh Flood | হিমাচলে হড়পা বান, ধসের জেরে বন্ধ রাস্তা, ঝড়বৃষ্টিতে মৃত কমপক্ষে ১৪
highlightKey Highlights

ভারী বৃষ্টি, হড়পা বান ও একের পর এক ধসের জেরেই মৃত্যু হয়েছে ১৪ জনের। গত কয়েক দিনের মেঘভাঙা বৃষ্টি ও বন্যায় হিমাচল প্রদেশে প্রায় ১৬ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।


চলতি মরশুমে ঝড়বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। গত কয়েক দিনের মেঘভাঙা বৃষ্টি ও বন্যায় হিমাচল প্রদেশে প্রায় ১৬ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (SEOC) সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগের জেরে কমপক্ষে ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। সূত্রের খবর, শুক্রবার প্রবল বৃষ্টির জেরে কিন্নরের চোলিং এলাকায় হড়পা বান আসে। যার জেরে বন্ধ রাখা হয় শিমলা-রেকং পিও জাতীয় সড়ক। ধ্বংসাবশেষ সরিয়ে ফের রাস্তা চালু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত ৪৯টি রাস্তা এবং ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File