Higher Secondary Result Date | মে-তেই বেরোবে উচ্চ মাধ্যমিকের ফল, ঘোষণা শিক্ষা সংসদের

Wednesday, April 22 2026, 3:12 pm
Higher Secondary Result Date | মে-তেই বেরোবে উচ্চ মাধ্যমিকের ফল, ঘোষণা শিক্ষা সংসদের
highlightKey Highlights

বুধবার সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।


উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। ১৪ই মে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সকাল সাড়ে দশটায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে। সকাল ১১টা থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। এই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। উল্লেখ্য, এবছর মাধ্যমিকের ফল প্রকাশ হবে ৮ মে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File