Higher Secondary Result Date | মে-তেই বেরোবে উচ্চ মাধ্যমিকের ফল, ঘোষণা শিক্ষা সংসদের
Wednesday, April 22 2026, 3:12 pm

Key Highlightsবুধবার সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। ১৪ই মে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সকাল সাড়ে দশটায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে। সকাল ১১টা থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। এই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। উল্লেখ্য, এবছর মাধ্যমিকের ফল প্রকাশ হবে ৮ মে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- উচ্চমাধ্যমিক রেজাল্ট
- উচ্চমাধ্যমিক
- উচ্চমাধ্যমিক 2025
- ফলপ্রকাশ
- মাধ্যমিক ফলাফল
- উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
- শিক্ষার্থী
- শিক্ষাদফতর
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষা
- শিক্ষামূলক
- শিক্ষামন্ত্রী


