Higher Secondary Exam | সামনেই উপ নির্বাচন, পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি!

Thursday, September 10 2026, 2:19 pm
Higher Secondary Exam | সামনেই উপ নির্বাচন, পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি!
highlightKey Highlights

রাজ্যে ২টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের জন্য পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা।


দুর্গাপুজোর আগেই রাজ্যে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (Bye Election 2026) দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। উপ নির্বাচনের জন্য পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এক সপ্তাহ পিছিয়ে গিয়েছে পরীক্ষা। ৫ অক্টোবরের বদলে ১২ অক্টোবর, ৬ অক্টোবরের বদলে ১৩ অক্টোবর এবং ৭ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর পরীক্ষা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File