HS Exam | রাজ্যে ব্যাপক বন্যা পরিস্থিতি, বন্যা কবলিত জেলার পরীক্ষার্থীদের জন্যে কী ব্যবস্থা নিল জেলা প্রশাসন?
Wednesday, September 9 2026, 6:24 am

Key Highlightsক্ষতিগ্রস্ত সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত অনলাইন ক্লাস চালু রয়েছে।
বর্ষার মরশুম আসতেই রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বন্যার জেরে মালদা জেলার মোট ৮২টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ক্ষতিগ্রস্ত উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলি হল: উদয়পুর হাই স্কুল, ভুতনি চণ্ডীপুর হাই স্কুল, উত্তর চণ্ডীপুর হাই স্কুল, আমতলা ননীটোলা হাই স্কুল, কাটাহা দিয়ারা হাই স্কুল। আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (সেমিস্টার) শুরু হবে। ইতিমধ্যেই জেলার ২৩টি বন্যা আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য মথুরাপুর মডেল স্কুল-এর শিক্ষক-শিক্ষিকারা পাঠদান করছেন। পড়ুয়াদের সুবিধার্থে চালু হয়েছে অনলাইন পাঠদানও।
- Related topics -
- রাজ্য
- মালদহ
- বন্যা
- উচ্চমাধ্যমিক
- পরীক্ষা
- পশ্চিমবঙ্গ
- জেলা


