HS Exam 2026 | কাল থেকে শুরু উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা, কড়া নিরাপত্তায় মুড়েছে পরীক্ষাকেন্দ্র!
Sunday, September 20 2026, 2:50 pm

Key Highlightsপরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্রের সিল খোলা হবে। এর প্রমাণ হিসেবে দু’জন পরীক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হবে।
২১ সেপ্টেম্বর, সোমবার থেকেই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। সোমবার থেকে পরীক্ষার শুরুর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মসিউর রহমান সর্দার জানিয়েছেন, কোনও এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হলে ওই এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে দেওয়া হবে। আগামীকাল সকাল ১০টা ৫৫ মিনিটে প্রশ্নপত্রের সিল খোলা হবে এবং সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে। সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন। পরীক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও তথ্য জানার জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে। হেল্প ডেস্কের নম্বর ০৩৩-২৩৩৭০৭৯২ এবং ৬২৮৯৮৮৬৬০৬। কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২৩৩৭৯৬৬১।
- Related topics -
- রাজ্য
- উচ্চমাধ্যমিক 2025
- উচ্চমাধ্যমিক
- উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
- শিক্ষার্থী
- ছাত্রছাত্রী
- নিরাপত্তা


