ITI College | রাজ্যের ৫১টি সরকারি আইটিআই প্রতিষ্ঠানকে আধুনিকীকরণ,বড় ঘোষণা উচ্চ শিক্ষামন্ত্রীর!
Saturday, June 27 2026, 3:44 pm

Key Highlightsউচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েই চলতি মাসেই রাজ্যের ৫১টি সরকারি আইটিআই প্রতিষ্ঠানকে আধুনিকীকরণের কথা ঘোষণা করেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়।
উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েই চলতি মাসেই রাজ্যের ৫১টি সরকারি আইটিআই প্রতিষ্ঠানকে আধুনিকীকরণের কথা ঘোষণা করেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এবার ওই ৫১টি আইটিআই কলেজকে বেসরকারি বাণিজ্যিক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন উচ্চশিক্ষা মন্ত্রী। উচ্চশিক্ষামন্ত্রীর কথায়, 'রাজ্যের ৫১টি সরকারি আইটিআই কলেজকে এবার বেসরকারি বাণিজ্যিক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে। যাতে অনেক বেশি পুঁজি বিনিয়োগের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নত করা যায়।' জগন্নাথ চট্টোপাধ্যায় আরও জানান, দেশের অন্য রাজ্যগুলিতে যেভাবে বড় বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করা হয়েছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও টাটা-র মতো প্রথম সারির কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই আইটিআই কলেজগুলি পরিচালনা করা হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শিক্ষামন্ত্রী
- শিক্ষা ব্যবস্থা


