Spain Train Crash | দুমড়ে-মুচড়ে গিয়েছে ইঞ্জিন, ট্র্যাকের পাশে ছড়িয়ে বেলাইন কামরাগুলো! স্পেনে হাইস্পিড ট্রেনের সংঘর্ষ, মৃত বেড়ে ৫০!

Wednesday, October 28 2026, 3:13 pm
Spain Train Crash | দুমড়ে-মুচড়ে গিয়েছে ইঞ্জিন, ট্র্যাকের পাশে ছড়িয়ে বেলাইন কামরাগুলো! স্পেনে হাইস্পিড ট্রেনের সংঘর্ষ, মৃত বেড়ে ৫০!
highlightKey Highlights

স্পেনের টোলেডো প্রদেশে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে দাঁড়িয়েছে।


স্পেনের টোলেডো প্রদেশে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে দাঁড়িয়েছে। বুধবার সকালে মাদ্রিদ থেকে সেভিয়া যাওয়ার পথে রেনফের একটি হাইস্পিড ট্রেন পিছন থেকে ইরিওর একটি থেমে থাকা ট্রেনকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ট্রেন দুটির একাধিক কামরা লাইনচ্যুত হয়ে পাশের ঢালে গড়িয়ে পড়ে। ড্রোন ফুটেজে উঠে এসেছে দুমড়ে-মুচড়ে যাওয়া কামরা ও ধ্বংসাবশেষের ভয়াবহ চিত্র। দুই ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। সিগন্যালিং বা কন্ট্রোল রুমের ভুল ত্রুটি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File