Dengue Alert | অক্টোবর-নভেম্বরে 'হাই-রিস্ক', ডেঙ্গি নিয়ে একাধিক পদক্ষেপ নবান্নের!

Monday, September 28 2026, 4:11 pm
Dengue Alert | অক্টোবর-নভেম্বরে 'হাই-রিস্ক', ডেঙ্গি নিয়ে একাধিক পদক্ষেপ নবান্নের!
highlightKey Highlights

রাজ্যজুড়ে ডেঙ্গির প্রকোপ আপাতত নিয়ন্ত্রণে থাকলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে সতর্ক করল নবান্ন।


রাজ্যজুড়ে ডেঙ্গির প্রকোপ আপাতত নিয়ন্ত্রণে থাকলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে সতর্ক করল নবান্ন। আগামী অক্টোবর ও নভেম্বর মাসকে ‘হাই-রিস্ক পিরিয়ড’ হিসেবে চিহ্নিত করে সমস্ত জেলা প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ কুমার আগারওয়াল। সোমবার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি স্পষ্ট জানান, ডেঙ্গি মোকাবিলায় কোনো শিথিলতা বা গাফিলতি বরদাস্ত করা হবে না। স্বাস্থ্য, পুর ও পঞ্চায়েত দফতরকে সমন্বিতভাবে মাঠে নেমে লার্ভা ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ কর্তাদের সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণের বার্তা দিয়েছে নবান্ন। উল্লেখ্য, অগস্ট পর্যন্ত এ বছর রাজ্যে ডেঙ্গিতে ৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে ডেথ রিভিউ কমিটি, যেখানে গত বছর মৃতের সংখ্যা ছিল ১৯।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File