Punjab | পঞ্জাবে জঙ্গি হামলার বড়সড় আশঙ্কা! জারি সতর্কতা! চলছে নজরদারি!

Monday, August 24 2026, 3:24 pm
Punjab | পঞ্জাবে জঙ্গি হামলার বড়সড় আশঙ্কা! জারি সতর্কতা! চলছে নজরদারি!
highlightKey Highlights

পঞ্জাবের সামরিক ঘাঁটিগুলিতে পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির নেটওয়ার্ক হামলা চালাতে পারে বলে সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থাগুলি।


পঞ্জাবের সামরিক ঘাঁটিগুলিতে পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির নেটওয়ার্ক হামলা চালাতে পারে বলে সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থাগুলি। জানা গিয়েছে, অমৃতসরের খাসা ছাউনি এবং বুঢ়া ঠেহ এলাকায় ইতিমধ্যে ‘রেইকি’ চালিয়েছে রানা ভাই ও মালিক নামের দুই অপারেটিভ। খাসা ছাউনি এলাকায় সাম্প্রতিক একটি বিস্ফোরণের ঘটনার সঙ্গেও এই চক্রান্তের সংযোগ থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। এই চরম সতর্কতার মধ্যেই পঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা তারন তারন থেকে গুরপ্রীত সিং নামের দুই ব্যক্তিকে ১০টি পিস্তল ও কার্তুজসহ গ্রেফতার করেছে। সীমান্ত পেরিয়ে ড্রোনের মাধ্যমে এই অস্ত্র সরবরাহ করা হয়েছিল বলে পুলিশের দাবি। সীমান্ত ও সামরিক গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা অভূতপূর্ব কড়া করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File