ISKCON | ISKCON-কে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়া নিয়ে মামলা, হলফনামা চাইল হাইকোর্ট!

Wednesday, July 8 2026, 11:23 am
ISKCON | ISKCON-কে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়া নিয়ে মামলা, হলফনামা চাইল হাইকোর্ট!
highlightKey Highlights

রাজ্যের কাছে গোটা বিষয় জানতে চেয়ে হলফনামা চাইল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।


বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, কলকাতা পুরসভা এলাকায় থাকা স্কুলগুলির জন্য ইসকনের সহযোগিতায় মিড-ডে মিলের ব্যবস্থা করা হবে। এরপরই কলকাতা পুর এলাকার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার প্রস্তাব নিয়ে পিটিশন দাখিল হয়েছে কলকাতা হাইকোর্টে। রাজ্যের বক্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে। মামলাকারীর তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় আদালতে সওয়াল করেন, কলকাতার ১ হাজার ৮০০ স্কুলে আপাতত ইসকন রান্না করা খাবার দেবে বলে রাজ্য সিদ্ধান্ত নিয়েছে। এলাকার পিছিয়ে পড়া মহিলাদের কর্মসংস্থানের জন্য তাঁদের মাধ্যমে গড়া স্বনির্ভর গোষ্ঠীর এই রান্না করার কথা। স্কুল চত্বরে হয় সেল্ফ হেল্প গ্রুপ বা স্কুলের নেতৃত্বে ওই রান্না হওয়ার কথা। তা না হলে ২৫ লক্ষ মহিলা কর্মহারা হবেন। এবার বুধবার রাজ্যের কাছে গোটা বিষয় জানতে চেয়ে হলফনামা চাইল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File