Baruipur Encounter | বারুইপুর এনকাউন্টার-কাণ্ডে হাইকোর্টে নথি ও সিসিটিভি সংরক্ষণের নির্দেশ!

Tuesday, September 15 2026, 2:49 pm
Baruipur Encounter | বারুইপুর এনকাউন্টার-কাণ্ডে হাইকোর্টে নথি ও সিসিটিভি সংরক্ষণের নির্দেশ!
highlightKey Highlights

বারুইপুর এনকাউন্টার কাণ্ডের সমস্ত নথি, তথ্য এবং সিসিটিভি ফুটেজ সুরক্ষিতভাবে সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।


বারুইপুর এনকাউন্টার কাণ্ডের সমস্ত নথি, তথ্য এবং সিসিটিভি ফুটেজ সুরক্ষিতভাবে সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগামী ১০ দিনের মধ্যে রাজ্যকে এই ঘটনায় হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের উত্তর পাওয়ার পর মামলাকারীরা নিজেদের জবাব দিতে পারবে। উল্লেখ্য, নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে গত ৭ জুলাই রাতে পুলিশ পুনর্নির্মাণে বেরোলে, সে পালানোর চেষ্টা করে বলে দাবি পুলিশের। আত্মরক্ষায় চালানো গুলিতে প্রভাসের মৃত্যু হয়। এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন ওঠায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য জানিয়েছে, সমস্ত তথ্য ও ফুটেজ ইতিমধ্যেই সংরক্ষণ করা হয়েছে। ৩ সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File