Abhishek Banerjee | আজ সন্ধে ৬টার মধ্যেই CID-র কাছে হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ হাইকোর্টের!
Thursday, June 11 2026, 7:04 am

Key Highlightsআজই সই জাল কাণ্ডে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে!
আর একদিনও সময় নয়। আজই সই জাল কাণ্ডে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে! এমনটাই নিদেশ দিলো কলকাতা হাইকোর্ট! আজ, বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যে অভিষেককে হাজিরা দিতে হবে সিআইডির কাছে। তাঁর বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তৃণমূল সভাপতি। বিকেল ৪ টেয় কলকাতা ফেরার কথা তাঁর। সেই কারণেই ৬ টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, হাজিরার নির্দেশ দিলেও তাঁকে খানিকটা স্বস্তিও দিয়েছে আদালত। ২১ দিনের জন্য রক্ষাকবচ দেওয়া হয়েছে অভিষেককে।
- Related topics -
- শহর কলকাতা
- অভিষেক ব্যানার্জী
- কলকাতা হাইকোর্ট
- সিআইডি
- তৃণমূল কংগ্রেস


