Abhishek Banerjee | ৩১ অগস্ট পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল হাইকোর্ট!
Tuesday, August 11 2026, 10:20 am

Key Highlightsমঙ্গলবার আবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে দায়ের হাওয়া ষোলোটি মামলা উঠল কলকাতা হাইকোর্টে।
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার মঙ্গলবার আবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে দায়ের হাওয়া ষোলোটি মামলা উঠল কলকাতা হাইকোর্টে। এই মামলাগুলির মধ্যে ১৩ টি মামলায় আগেই রক্ষাকবচ পেয়েছিলেন অভিষেক। বাকি তিনটির জন্য রক্ষাকবচ চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের আইনজীবী। সেই মামলাগুলিতেই স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। অভিষেককে ৩১ অগস্ট পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দিল কোর্ট। কেস ডাইরি ছাড়া কোন নির্দেশ না দেওয়ার আর্জি জানায় রাজ্য। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ রক্ষাকবচ দেয় অভিষেককে
- Related topics -
- কলকাতা হাইকোর্ট
- অভিষেক ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- শহর কলকাতা


