CPM Book Stall | “পুলিশের অনুমতি না থাকলে কারোরই স্টলের প্রয়োজন নেই”, সিপিএমের বুকস্টলে স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের!
Friday, October 16 2026, 11:08 am

Key Highlightsবনগাঁয় সিপিএমের বুকস্টল করার বিষয়ে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের দেওয়া অনুমতিতে স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বনগাঁয় সিপিএমের বুকস্টল করার বিষয়ে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের দেওয়া অনুমতিতে স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পুলিশের অনুমতি ছাড়া রাস্তার ধারে টেবিল-ছাতা পেতেও স্টল করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। বৃহস্পতিবার একক বেঞ্চ বুকস্টল করার পক্ষে রায় দিলেও, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শুনানির সময় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বলেন, “আইনের চোখে সবাই সমান। পুলিশের অনুমতি না থাকলে কারোরই স্টলের প্রয়োজন নেই।” এমনকি বাংলাদেশ সীমান্ত থেকে ওই এলাকার দূরত্ব মাত্র ৬ কিলোমিটার হওয়ায় নিরাপত্তার প্রসঙ্গও সামনে আনে রাজ্য। সব পক্ষের সওয়াল শোনার পর আদালত একক বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সিপিএম
- কলকাতা হাইকোর্ট


