Colombia | কলম্বিয়ার জারি হাই অ্যালার্ট! কার্তাহেনায় সুপারমার্কেটে ডাকাতদলের কাছে পণবন্দি ৩০ জন!
Wednesday, November 25 2026, 6:32 am

Key Highlightsমঙ্গলবার সকালে কলম্বিয়ার উপকূলীয় শহর কার্তাহেনায় ক্যাশ ভ্যান লুটের চেষ্টার পর পুলিশের তাড়া খেয়ে এল্টি সুপারমার্কেটে ঢুকে পড়ে সশস্ত্র ডাকাতদল।
মঙ্গলবার সকালে কলম্বিয়ার উপকূলীয় শহর কার্তাহেনায় ক্যাশ ভ্যান লুটের চেষ্টার পর পুলিশের তাড়া খেয়ে এল্টি সুপারমার্কেটে ঢুকে পড়ে সশস্ত্র ডাকাতদল। সেখানে ক্রেতা ও কর্মী মিলিয়ে প্রায় ৩০ জনকে পণবন্দি করা হয় বলে জানান প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। শহরের হাই অ্যালার্ট জারির পাশাপাশি প্রায় ৪৫ মিনিট রাফেল নুনেজ বিমানবন্দরে বিমান অবতরণ বন্ধ রাখা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ডাকাতরা ২০ লক্ষ ডলার, সাঁজোয়া গাড়ি ও নিরাপদ রাস্তা চেয়েছে; যদিও পুলিশ তা নিশ্চিত করেনি। আলোচনায় পাঁচজন বয়স্ক মহিলাসহ কয়েকজনকে ছাড়া হলেও এখনও প্রায় ২০ জন বন্দি রয়েছেন। তাঁদের উদ্ধারে পুলিশ, সেনা, নৌবাহিনী ও গাউলা বাহিনী হেলিকপ্টার ও ড্রোনের সাহায্যে অভিযান চালাচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ক্রাইম
- ডাকাতি


