Jharkhand Protest | ঝাড়খণ্ডে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হেমন্ত সোরেন সরকার!

Thursday, August 6 2026, 7:23 am
Jharkhand Protest | ঝাড়খণ্ডে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হেমন্ত সোরেন সরকার!
highlightKey Highlights

সরকারি চাকরির নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ক্রমশ তীব্র হচ্ছে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন।


সরকারি চাকরির নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ক্রমশ তীব্র হচ্ছে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন। টানা ১২ দিন ধরে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। এবার অবশেষে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে হেমন্ত সোরেন সরকার। যদিও ছাত্রদের স্পষ্ট দাবি, কোনও রুদ্ধদ্বার বৈঠক নয়, সমস্ত আলোচনা হতে হবে সংবাদমাধ্যমের উপস্থিতিতে এবং প্রকাশ্যে। আন্দোলনের অন্যতম নেতা দেবেন্দ্র মাহাতো, যিনি গত পাঁচ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন, জানিয়েছেন যে আলোচনার জন্য প্রতিনিধি দল গঠন করা হবে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন এবং অবস্থান বিক্ষোভ চলবে। এদিকে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, ঝাড়খণ্ডের ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাতে দলের সদস্যরা রাঁচিতে যাবেন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File