Digha | দিঘায় ফের চালু হবে হেলিকপ্টার পরিষেবা, ঝাউ জঙ্গল ফেরানো থেকে শুরু করে একগুচ্ছ উন্নয়নমূলক পরিকল্পনা!

Tuesday, November 10 2026, 4:30 pm
Digha | দিঘায় ফের চালু হবে হেলিকপ্টার পরিষেবা, ঝাউ জঙ্গল ফেরানো থেকে শুরু করে একগুচ্ছ উন্নয়নমূলক পরিকল্পনা!
highlightKey Highlights

রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিঘাকে আরও আকর্ষণীয় ও আধুনিক করে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।


রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিঘাকে আরও আকর্ষণীয় ও আধুনিক করে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের বৈঠকে একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করা হয়। দিঘার ঐতিহ্যবাহী ঝাউ জঙ্গল ও ম্যানগ্রোভ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সৈকতের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ভাঙন রোধেও সাহায্য করবে। এছাড়াও পর্যটকদের যাতায়াত সহজ করতে ফের চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা এবং ট্রেনযাত্রীদের জন্য বিশেষ বাস পরিষেবা। পাশাপাশি চাঁদপুর ও শঙ্করপুরে ভাঙন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তালপাটি থেকে উদয়পুর পর্যন্ত ২৭ কিমি উপকূলবর্তী এলাকা নিয়ে পর্যটন সার্কিট গড়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয় কর্মসংস্থান ও পর্যটনের প্রসারে চার বেডের নতুন হোমস্টে তৈরিতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। মেরিন ড্রাইভ নির্মাণ এবং দিঘাকে সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত করারও উদ্যোগ নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File