Weather Update | দক্ষিণবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টির হলুদ সর্তকতা জারি কলকাতা-সহ একাধিক জেলায়!

Key Highlightsদক্ষিণবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস শোনাল হাওয়া অফিস।
সোমবার সন্ধ্যায় 'মেঘভাঙা বৃষ্টি'র সাক্ষী থেকেছেন কলকাতাবাসী। এই বিপদ কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস শোনাল হাওয়া অফিস। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি ভাসতে পারে বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, জোড়া ফলায় বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। তার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ থেকে শুক্রবার। কলকাতায় মঙ্গল ও বুধবার কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়।কলকাতা, হাওড়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় হলুদ সর্তকতা জারি হয়েছে। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নিচের দিকের জেলাগুলিতে।


