WB Weather | রাখিতে পূর্ণিমাতেও ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, বাড়ছে নিম্নচাপের সম্ভাবনা!
Friday, August 28 2026, 12:00 pm

Key Highlightsভাদ্রের ভ্যাপসা গরমের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে রাখি পূর্ণিমাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর।
ভাদ্রের ভ্যাপসা গরমের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে রাখি পূর্ণিমাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। শুক্রবারেও বৃষ্টি পিছু ছাড়বে না বাংলার। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, হুগলি ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পঙে ভারী বর্ষণের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়ায় তাপমাত্রা কিছুটা কমলেও, আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে।


