Parliament | সংসদের বর্ষাকালীন অধিবেশনে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরির সম্ভাবনা, নাম বদলাবে এক রাজ্যের, একাধিক বিল পেশের প্রস্তুতি সরকারের!

Monday, August 10 2026, 4:06 am
Parliament | সংসদের বর্ষাকালীন অধিবেশনে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরির সম্ভাবনা, নাম বদলাবে এক রাজ্যের, একাধিক বিল পেশের প্রস্তুতি সরকারের!
highlightKey Highlights

সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা।


সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা। ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ, পেলেট গান ও কাঁদানে গ্যাস ব্যবহারের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সংসদে জবাবদিহির দাবি জানিয়ে সরব বিরোধীরা। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার লোকসভা ও রাজ্যসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করার প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে, বিরোধীদের প্রতিবাদের মধ্যেই সোমবার একাধিক গুরুত্বপূর্ণ বিল সংসদে পেশ করার প্রস্তুতি নিয়েছে কেন্দ্র। লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল এবং জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল কার্যসূচিতে রয়েছে। রাজ্যসভাতেও একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File