Municipal Election Case | বাংলায় পুরভোটের ভবিষ্যত কী? আজ সুপ্রিম কোর্টে রাজ্যের মামলার শুনানি!

Monday, November 23 2026, 4:12 am
Municipal Election Case | বাংলায় পুরভোটের ভবিষ্যত কী? আজ সুপ্রিম কোর্টে রাজ্যের মামলার শুনানি!
highlightKey Highlights

কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের দায়ের করা মামলার শুনানি।


কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের দায়ের করা মামলার শুনানি। ওয়ার্ডভিত্তিক আসন ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার পুনর্বিন্যাস সংক্রান্ত মূল মামলা সিঙ্গেল বেঞ্চে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না-৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ১৩ নভেম্বর শীর্ষ আদালতে যায় রাজ্য। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি হবে। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন, মমতা তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাভিয়েট দাখিল করেছে। হাইকোর্টে মূল মামলাকারী সিপিএমের পাশাপাশি বিজেপি ও কংগ্রেসও এতে যুক্ত রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File