Uttar Pradesh | গর্ভেই রয়ে গেলো মাথা, প্রসবের সময় দ্বিখণ্ডিত শিশুর দেহ! উত্তরপ্রদেশে বড় অভিযোগ আশাকর্মীর বিরুদ্ধে!
Tuesday, April 14 2026, 11:59 am

Key Highlightsঘটনার সাক্ষী প্রেমাদেবীর স্বামী জানান, এক সময় আশাকর্মী শিশুর দেহ টেনে বের করেন, কিন্তু শিশুর মাথাটি গর্ভে থেকে যায়।
প্রসবের সময় দ্বিখন্ড হয়ে গেলো শিশুর দেহ! উত্তরপ্রদেশে ৭ মাসের প্রসূতি প্রেমাদেবী একটি অ্যাম্বুল্যান্সে পরীক্ষানিরীক্ষার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন। যাত্রাপথে আচমকা ‘প্রসবযন্ত্রণা’ শুরু হওয়ায় ওই অ্যাম্বুল্যান্সে উপস্থিত মহিলা আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মী চিকিৎসকের জন্য অপেক্ষা না করে ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়ে জোর করে স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। কিন্তু ঘটনার সাক্ষী প্রেমাদেবীর স্বামী জানান, এক সময় আশাকর্মী শিশুর দেহ টেনে বের করেন, কিন্তু শিশুর মাথাটি গর্ভে থেকে যায়। পরে অস্ত্রপচার করে গর্ভ থেকে শিশুর মাথাটি বের করেন চিকিৎসকরা। ইতিমধ্যে অভিযুক্ত আশাকর্মী এবং তাঁর সঙ্গী স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- চিকিৎসা
- শিশুমৃত্যু


