Election Commission | ‘৭ মিনিটের মধ্যে বলেছেন Get Lost’, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের!
Wednesday, April 8 2026, 8:46 am

Key Highlightsবুধবার সকালে এসআইআর ইস্যুতে দিল্লির নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে পৌঁছেছিল তৃণমূলের প্রতিনিধি দল।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় অভিযোগ তৃণমূলের। বুধবার সকালে এসআইআর ইস্যুতে দিল্লির নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে পৌঁছেছিল তৃণমূলের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়েন, সাগরিকা ঘোষ, মেনকা গুরুস্বামী। তবে কিছুক্ষণের নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে এসে ডেরেক ও ব্রায়েনের অভিযোগ, তৃণমূল সাংসদদের বেরিয়ে যেতে বলা হয়েছে কমিশন থেকে। ডেরেক বলেন, “সাত মিনিটের মধ্যে চিফ ইলেকশন কমিশনার আমাদের বলেছেন, গেট লস্ট। চারজন সংসদকে বলেছেন, এখান থেকে বেরিয়ে যাও।”
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন


