TET Exam | ‘সময় পেরিয়ে গেলে নতুন আবেদনের পোর্টাল খোলা যায় না’, TET-এ বসতে চাওয়া নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের!
Monday, November 2 2026, 9:25 am

Key Highlightsনির্ধারিত সময়সীমা পার হওয়ার পর নতুন করে পোর্টাল খোলার দাবি জানানোর কোনো আইনি অধিকার প্রার্থীদের নেই। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের টেট মামলায় কলকাতা হাইকোর্ট এই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে।
নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর নতুন করে পোর্টাল খোলার দাবি জানানোর কোনো আইনি অধিকার প্রার্থীদের নেই। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের টেট মামলায় কলকাতা হাইকোর্ট এই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে। মামলাকারী ওবিসি-এ প্রার্থী নির্দিষ্ট সময়ে আবেদন করতে না পেরে তথ্য সংশোধনের (Correction Window) সুযোগকে কাজে লাগিয়ে নতুন ফর্ম ফিলাপের দাবি জানান। পর্ষদ জানায়, এটি কোনো নতুন আবেদনের পোর্টাল নয়, কেবল নির্দিষ্ট সময়ে আবেদনকারীদের ভুল সংশোধনের সুযোগ। হাইকোর্টের বিচারপতি রিশাদ মেদোরার একক বেঞ্চ মামলাকারীর দাবি খারিজ করে জানায়, তথ্য সংশোধন ও নতুন আবেদন সম্পূর্ণ আলাদা বিষয়। সময় পেরিয়ে গেলে পোর্টাল খুলতে বাধ্য করার আইনি ভিত্তি নেই; এতে নিয়োগ প্রক্রিয়ার শৃঙ্খলা ভাঙবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- টেট পরীক্ষা


