Debraj Chakraborty | আটক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী? বিজেপির পোস্টে শুরু জল্পনা!

Wednesday, May 20 2026, 8:01 am
Debraj Chakraborty | আটক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী? বিজেপির পোস্টে শুরু জল্পনা!
highlightKey Highlights

রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে আটক করা নিয়ে মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে জল্পনা।


রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে আটক করা নিয়ে মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে জল্পনা। বিজেপির একাধিক নেতার পোস্ট ঘিরেই এই জল্পনার সূত্রপাত বলে জানা গিয়েছে। খবর ছড়ায়, উত্তর ২৪ পরগনার এই প্রভাবশালী নেতা তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী হিসেবে পরিচিত দেবরাজকে কোনও তদন্তকারী সংস্থা আটক করেছে। যদিও রাত পর্যন্ত রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তোলাবাজি এবং দুর্নীতির মতো একাধিক অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই নেতার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলেও রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File