Harivansh Singh | বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হরিবংশ নারায়ণ সিং!
Friday, April 17 2026, 8:58 am

Key Highlightsটানা তৃতীয়বারের জন্য রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন হরিবংশ নারায়ণ সিং।
টানা তৃতীয়বারের জন্য রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন হরিবংশ নারায়ণ সিং। গত ৯ এপ্রিল হরিবংশের দ্বিতীয়বারের মেয়াদকাল সম্পূর্ণ হয়েছিল। এর পর পদটি শূন্য ছিল। শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন সাংবাদিক-রাজনীতিক। নিয়ম মতো কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সংসদীয় দলনেতা জেপি নাড্ডা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে হরিবংশকে নির্বাচিত করতে প্রস্তাব উত্থাপন করেন। সেই প্রস্তাবে সম্মতিক্রমে নতুন ডেপুটি চেয়ারম্য়ান নির্বাচিত হন হরিবংশ নারায়ণ সিং। উল্লেখ্য, এই প্রথম রাজ্যসভার কোনও মনোনীত সদস্য ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন।


