Hardik Pandya | চোটে জেরবার! আফগানিস্তান সিরিজে দলে ফেরা হচ্ছে না হার্দিকের

Tuesday, September 1 2026, 12:49 pm
Hardik Pandya | চোটে জেরবার! আফগানিস্তান সিরিজে দলে ফেরা হচ্ছে না হার্দিকের
highlightKey Highlights

বিসিসিআই সূত্রের খবর, ব্যাটিং ও রানিং করতে খুব একটা অসুবিধা না হলেও বোলিং করার মতো ফিটনেস এখনও অর্জন করতে পারেননি হার্দিক।


আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দল থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। বিসিসিআই সূত্রের খবর, পায়ে চোটের কারণে আপাতত বোলিং বন্ধ রাখতে হয়েছে তাঁকে। শেষবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ২০২৬-এ, ২৪ মে মাঠে নেমেছিলেন হার্দিক। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে তাঁর নাম রাখা হয়। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে জোরকদমে অনুশীলনও করছিলেন হার্দিক। সম্প্রতি পায়ে নতুন করে অস্বস্তি বা চোট অনুভব করায় চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম নিতে হচ্ছে তাঁকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File