Harbhajan Singh | কালীপুজোয় বাংলায় হরভজন সিং! আমহার্স্ট স্ট্রিটের মণ্ডপ উদ্বোধন ক্রিকেটারের
Friday, November 6 2026, 5:30 pm

Key Highlightsশুক্রবার আমহার্স্ট স্ট্রিটের বিখ্যাত কালীপুজো মণ্ডপ খুলে গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের হাত ধরে।
দুর্গাপুজোর পর কালীপূজোতেও জমজমাট বঙ্গ। শুক্রবার রাতে কলকাতার আমহার্স্ট স্ট্রিটে কালীপুজোর উদ্বোধন করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতে নিজের ম্যাচের একটি জার্সি উপহার হিসেবে তুলে দেন ‘ভাজ্জি’। বাংলার প্রতি তাঁর ভালো লাগার কথা প্রকাশ করতে গিয়ে হরভজন বললেন, ‘‘আমি আগেও দু, একবার এসেছি কলকাতায়। এবার এসে বদলটা দেখতে পাচ্ছি। যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, তা বেশ ভালো লাগছে। আমি আলাদা করে ধন্যবাদ জানাতে চাই শ্রী তাপস রায়জিকে। তিনি আমাকে নিমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছেন। আমার মনে হয়, এখনকার মুখ্যমন্ত্রী সবচেয়ে ভালো মুখ্যমন্ত্রী হয়ে উঠবেন। আমি ওঁর (শুভেন্দু অধিকারী) সঙ্গে কথা বলে শুভেচ্ছা বিনিময় করেছি। আমার একটা জার্সি উপহার দিয়েছি। উনিও খুব খুশি হয়েছেন।”
- Related topics -
- শহর কলকাতা
- হরভজন সিং
- শুভেন্দু অধিকারী
- রাজ্য
- কালীপূজা
- উদ্বোধন


