Harbhajan Singh | আপ ছেড়ে বিজেপিতে যোগ, হরভজন সিংয়ের বাড়ির বাইরে লেখা হল ‘গদ্দার’!
Saturday, April 25 2026, 5:13 pm

Key Highlightsশনিবার পাঞ্জাবে তাঁর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখালেন একদল ক্ষুব্ধ আপ সমর্থক।
শুক্রবার গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা-সহ ৭ আম আদমি পার্টির (আপ) সাংসদ। তাঁরা হলেন – স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহানি। শনিবার পাঞ্জাবের জলন্ধরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের বাড়ির বাইরে বিক্ষোভ দেখালেন একদল ক্ষুব্ধ আপ সমর্থক। কালো রং দিয়ে বাড়ির বাইরের দেওয়ালে ‘গদ্দার’ লিখে দেন তাঁরা। সূত্রের খবর, হরিয়ানায় আপের প্রাক্তন রাজ্যসভাপতি নবীন জয়হিন্দ দাবি করেছেন, পাঞ্জাবে একযোগে দল ছাড়তে পারেন ২৮ জন আপ সাংসদ।
- Related topics -
- দেশ
- অরবিন্দ কেজরিওয়াল
- বিজেপি সাংসদ
- বিজেপি কর্মী
- বিজেপি নেত্রী
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- হরভজন সিং
- পাঞ্জাব


