Hantavirus | নয়া আতঙ্ক হান্টাভাইরাস! প্রমোদতরী ‘MV Hondius’ থেকে উদ্ধার দুই ভারতীয়, কেমন আছেন তারা?

Tuesday, May 12 2026, 11:13 am
Hantavirus | নয়া আতঙ্ক হান্টাভাইরাস! প্রমোদতরী ‘MV Hondius’ থেকে উদ্ধার দুই ভারতীয়, কেমন আছেন তারা?
highlightKey Highlights

ডাচ প্রমোদতরী ‘MV Hondius’ থেকেই ছড়িয়েছিল এই ভাইরাস। জানা গিয়েছে, সেই ক্রুজে ছিলেন দুই ভারতীয় ক্রু।


বিশ্বে নতুন আতঙ্কের নাম ইঁদুর বাহিত রোগ হান্টাভাইরাস (Hantavirus)। ডাচ প্রমোদতরী ‘MV Hondius’ থেকেই ছড়িয়েছিল এই ভাইরাস। জানা গিয়েছে, সেই ক্রুজে ছিলেন দুই ভারতীয় ক্রু। স্প্যানিশ ন্যাশনাল সেন্টার ফর ইমার্জেন্সি মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেশন (CENEM) জানিয়েছে, ওই দুই ভারতীয় ক্রু সদস্যকে ইতিমধ্যেই নেদারল্যান্ডসে পাঠানো হয়েছে। সেখানে স্বাস্থ্য সুরক্ষা প্রোটোকল অনুযায়ী আপাতত তাঁদের কোয়ারানটাইনে রাখা হবে। উল্লেখ্য, হান্টাভাইরাস ছড়িয়ে পড়ার ফলে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর সামনে এসেছে। এ ছাড়াও, পাঁচ যাত্রীর শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File