Hamim Mondal-Arpita Sarkar | রাজনীতিবিদের ছেলেকে ‘হানি ট্র্যাপের’ চেষ্টা অর্পিতার! টাস্ক দিচ্ছিলো পাকিস্তান!- চাঞ্চল্যক্কর দাবি বেঙ্গল STF-এর

Key Highlightsআইজি গৌরব শর্মা জানালেন, এক সিনিয়র রাজনীতিবিদ, ও তাঁর ছেলেকে এক্সটরশনের জন্য হানি ট্র্যাপের চেষ্টা করেছিল অভিযুক্ত অর্পিতা৷
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর নজর রাখার পাশাপাশি বাংলার রাজনৈতিক নেতাদের ফাঁদের ফেলার প্রয়াসও চালিয়েছিল ধৃত হামিম। STF-র জালে হামিমের বান্ধবী অর্পিতা। এদিন বেঙ্গল STF আইজি গৌরব শর্মা জানালেন, ‘‘কয়েকদিন আগে আমরা খবর পাই, একজন সিনিয়র রাজনীতিবিদ, ও তার ছেলেকে এক্সটরশন এর জন্য হানি ট্র্যাপের চেষ্টা চলছে। খোঁজ নিয়ে জানলাম এই হ্যান্ডেল চলছে অর্পিতা নামে, সাহেবগঞ্জ থেকে। তার আরও খোঁজ নিয়ে জানলাম, এর সঙ্গে যোগাযোগ রয়েছে, হামিমের, তাকে আমরা গ্রেফতার করলাম’’। তিনি আরও জানালেন, ‘‘ তারপর তার আরও হ্যান্ডেলগুলোর খোঁজ নেওয়া চলছিল। তাদের সঙ্গে র্যাডিক্যাল কিছু গ্রুপের যোগাযোগ পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে কয়েকটা হ্যান্ডেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, এছাড়াও কয়েকটি এনক্রিপটেড অ্যাপ এ যোগাযোগ করা হয়েছিল। যার সরাসরি যোগ পাকিস্তানের সঙ্গে ছিল। তাদের আরও যুবাদের যোগ করার পরিকল্পনা ছিল। বিভিন্ন টাস্ক দেওয়া হয়েছিল তাদের তরফে’’৷
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- এসটিএফ
- গ্রেফতার


