Hafiz Saeed Security | মুম্বইতে ট্রায়াল শুরু লস্কর ই তৈবা চিফের! পাকিস্তানে হাফিজের নিরাপত্তা বাড়ালো আইএসআই

Saturday, August 22 2026, 6:55 am
Hafiz Saeed Security | মুম্বইতে ট্রায়াল শুরু লস্কর ই তৈবা চিফের! পাকিস্তানে হাফিজের নিরাপত্তা বাড়ালো আইএসআই
highlightKey Highlights

পাকিস্তানে ‘বন্দি’ হাফিজের নিরাপত্তা আগের থেকেও বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।


মুম্বইতে ২০০৮ সালে পাকিস্তানের লস্কর ই তৈবার নারকীয় হামলায় পাক জঙ্গি হাফিজের বিরুদ্ধে শুরু হয়েছে ট্রায়াল ইন অ্যাবসেনশিয়া (অনুপস্থিত অবস্থায় কারোর বিরুদ্ধে মামলা)। এই মামলায় যদি হাফিজ সইদ দোষী সাব্যস্ত হয়, তাহলে তাকে ভারতে আনা হবে। এই পরিস্থিতিতে পাকিস্তানে হাফিজের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। লস্কর ই তৈবা চিফ জঙ্গি নেতা হাফিজ সইদ পাকিস্তানে যে ডেরায় থাকে সেখানে ঢুকতে গেলে চেনা পরিচিতদেরও বহু নিরাপত্তার স্তর পেরিয়ে যেতে হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File