Habra ED Raid | শনির সাতসকালে হাবড়ায় ইডি হানা, দ্বিতীয় দফার ভোটের আগেই একাধিক চাল ব্যবসায়ীর বাড়ি তল্লাশি

Saturday, April 25 2026, 4:47 am
Habra ED Raid | শনির সাতসকালে হাবড়ায় ইডি হানা, দ্বিতীয় দফার ভোটের আগেই একাধিক চাল ব্যবসায়ীর বাড়ি তল্লাশি
highlightKey Highlights

শনিবার সকালে দক্ষিণ হাবরার সুভাষ রোড এলাকায় পার্থ সাহা, রাজীব সাহা, শ্রমিক চন্দ্র নামে ৩ জনের দোকানে হানা দেয় ইডি।


ভোটের বাংলায় ফের ইডি হানা। শনিবার সাত সকালে দক্ষিণ হাবরার সুভাষ রোড এলাকায় পার্থ সাহা, রাজীব সাহা, শ্রমিক চন্দ্র নামে ৩ জনের দোকানে হানা দিয়েছে ইডি। জয়গাছি নেতাজি রোড এলাকায় ব্যবসায়ীদের বাড়িতেও চলছে তল্লাশি। সূত্রের খবর, আর্থিক তছরুপ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে চাল ব্যবসায়ীরা। এদিন ভোরে কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে রওনা দেয় ইডির একাধিক দল। হাবড়ায় পৌঁছে আলাদা আলাদা দলে ভাগ হয়ে ব্যবসায়ীদের বাড়িতে রেইড দেন ইডি আধিকারিকরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File