Gyaneshwari Yadav | কমনওয়েলথ গেমসে ফের রুপো, মহিলাদের ওয়েটলিফটিংয়ে দেশের নাম উজ্বল করলেন জ্ঞানেশ্বরী

Monday, July 27 2026, 3:34 pm
Gyaneshwari Yadav | কমনওয়েলথ গেমসে ফের রুপো, মহিলাদের ওয়েটলিফটিংয়ে দেশের নাম উজ্বল করলেন জ্ঞানেশ্বরী
highlightKey Highlights

সোমবার মহিলাদের ওয়েটলিফটিংয়ে ৫৩ কেজি বিভাগে রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব। ২৩ বছর বয়সি এই মহিলা অ্যাথলিটের হাত ধরে চলতি টুর্নামেন্টে পঞ্চম পদক জিতল ভারত।


কমনওয়েলথ গেমসে ফের জয় পেলো ভারত। সোমবার মহিলাদের ওয়েটলিফটিংয়ে ৫৩ কেজি বিভাগে রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব। মোট ১৯৯ কেজি ওজন তুলে রুপোর পদক জিতলেন ২৩ বছর বয়সি এই মহিলা অ্যাথলিট। এটাই তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। সোনা না জিতলেও জ্ঞানেশ্বরীর এই লড়াকু পারফরম্যান্স মন জিতে নিয়েছে ক্রীড়াপ্রেমীদের। মোট ২০৬ কেজি ওজন তুলে সোনা জিতেছেন নাইজিরিয়ার অ্যাথলিট ওনোমে দিদিহ্‌। এখনও পর্যন্ত চলতি কমনওয়েলথ গেমসে মোট পাঁচটি পদক জিতল ভারত। এর মধ্যে রয়েছে একটি করে সোনা ও ব্রোঞ্জ এবং তিনটি রুপো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File