Gyanesh Kumar | জ্ঞানেশ কুমারকে কি সরানো সম্ভব? কী বলছে সংবিধানের আর্টিকল ৩২৪?
Friday, October 9 2026, 5:27 am

Key Highlightsসাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ার জেরে বিতর্কের মুখে পড়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ।
সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ার জেরে বিতর্কের মুখে পড়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ। বিরোধীদের তোপের মুখে তাঁর অপসারণের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে চর্চা। এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ তথা রাজ্যের প্রাক্তন এজি জয়ন্ত মিত্র জানিয়েছেন, কমিশনারকে সরাতে গেলে সংবিধানের সাহায্য নিতে হবে। সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণের নির্দিষ্ট পদ্ধতিতেই কেবল নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা সম্ভব। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘অক্ষমতা’ ও ‘প্রমাণিত দুর্ব্যবহারের’ অভিযোগ থাকলে একমাত্র সংসদে অনাস্থা প্রস্তাব এনে তাঁকে অপসারণ করা যেতে পারে। অন্যথায়, কমিশনার নিজে পদত্যাগ না করলে এই আইনি পথেই তাঁকে সরাতে হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- নির্বাচন কমিশনার
- সংবিধান


