Gyanesh Kumar | নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধ, স্থগিত জ্ঞানেশ কুমারের উত্তরপ্রদেশ সফর! কিন্তু কেন?

Friday, September 25 2026, 4:32 pm
Gyanesh Kumar | নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধ, স্থগিত জ্ঞানেশ কুমারের উত্তরপ্রদেশ সফর! কিন্তু কেন?
highlightKey Highlights

মীরাট এবং বারাণসীতে জ্ঞানের কুমারের নির্ধারিত দু’টি কর্মসূচিই আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।


SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। এই পরিস্থিতিতে জ্ঞানেশ কুমারের উত্তরপ্রদেশ সফর স্থগিত হয়ে গেল। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ২৫ সেপ্টেম্বর মীরাটে একটি ইলেট্ররাল লিটারেসি ক্লাব (ELC)-এর আঞ্চলিক সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল জ্ঞানেশ কুমারের। ২৮ সেপ্টেম্বর বারাণসীতে Gen-Z ভোটারদের সঙ্গে তাঁর একটি বিশেষ আলোচনার কর্মসূচিও ছিল। দুই অনুষ্ঠানই আপাতত স্থগিত করা হয়েছে। যদিও কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো তা জানায়নি কতৃপক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File