Gurugram | প্রাক্তন সহকর্মীর সাথে দেখার পরই নিখোঁজ, গুরুগ্রামে নর্দমায় মিলল প্রাক্তন HR-র পচাগলা দেহ
Friday, September 18 2026, 5:09 pm

Key Highlightsগত ১০ সেপ্টেম্বর বাদশাহপুর থানার পুলিশ একটি নর্দমা থেকে অজ্ঞাতপরিচয় পচাগলা দেহ উদ্ধার করেছিল। যুবরাজের পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন।
প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। চার দিন পরে গুরুগ্রামের একটি নর্দমা থেকে উদ্ধার হলো তথ্যপ্রযুক্তি কর্মীর মৃতদেহ। মৃত ৩১ বছরের যুবরাজ সিং মানচন্দ্র। সূত্রের খবর, ৬ই সেপ্টেম্বর বোনদের সঙ্গে লাজপত নগরে গিয়েছিলেন যুবরাজ। খাওয়ার মাঝেই জরুরি মিটিংয়ের কথা জানিয়ে বাড়ি থেকে বেরোন তিনি। ৮ সেপ্টেম্বর ভোর ৪টা ১৬ মিনিটে তাঁর নম্বর থেকে শেষ WhatsApp মেসেজ পাওয়ার পরে আর যোগাযোগ করা যায়নি। তদন্তে জানা যায় নিখোঁজ হওয়ার আগে যুবরাজের শেষবার প্রাক্তন সহকর্মী অনন্যা ভাটসের সাথে কথা বলেন। এর পরেই অনন্যার ফোন বন্ধ হয়ে যায়। তথ্যপ্রমানের ভিত্তিতে অনন্যা ও তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- Related topics -
- দেশ
- খুন
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- ক্রাইম
- মৃতদেহ
- মৃতদেহ উদ্ধার


