Gurugram | গুরুগ্রামে এনকাউন্টার, নিকেশ চার গ্যাংস্টার, আহত তিন পুলিশকর্মীও!
Friday, July 10 2026, 5:24 am

Key Highlightsগুরুগ্রামের সুশান্ত লোক ফেজ়-২ এলাকায় এই এনকাউন্টারে আহত হয়েছেন ক্রাইম ব্রাঞ্চ-এর তিনজন পুলিশ কর্মীও।
গুরুগ্রাম চাঞ্চল্যকর তথ্য। পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াইয়ে মৃত ৪। মৃতরা সকলেই গ্যাংস্টার দলের সদস্য। ঘটনাটি ঘটেছে, গুরুগ্রামের সুশান্ত লোক ফেজ়-২ এলাকায়। গুরুগ্রামের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (ACP) ধরমবীর সিং জানিয়েছেন, এদিন সশস্ত্র ব্যক্তিদের সন্দেহজনক গতিবিধি সম্পর্কে পুলিশ কন্ট্রোল রুম থেকে ক্রাইম ব্রাঞ্চের কাছে তথ্য এসেছিল। ঘটনাস্থলে পৌঁছে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা দুষ্কৃতীদের তাদের আত্মসমর্পণ করার জন্যও বলা হলে তারা উল্টে পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আত্মরক্ষা ও তাদের ধরার উদ্দেশ্যে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা পাল্টা গুলি চালান। তাতেই গুলিবিদ্ধ হন দুষ্কৃতী দলে থাকা পাঁচ জন। হাসপাতালে নিয়ে আসার পরে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত তিনজন পুলিশ কর্মীও।
- Related topics -
- দেশ
- গ্যাংস্টার
- আহত
- খুন
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- পুলিশি নিরাপত্তা


