Youth Olympics | যুব অলিম্পিকে ইতিহাস! প্রথম মহিলা বক্সার হিসাবে সোনা জয় হরিয়ানার গুঞ্জনের!
Friday, November 13 2026, 11:30 am

Key Highlightsডাকার যুব অলিম্পিকে ইতিহাস গড়লেন ১৭ বছরের হরিয়ানার বক্সার গুঞ্জন।
ডাকার যুব অলিম্পিকে ইতিহাস গড়লেন ১৭ বছরের হরিয়ানার বক্সার গুঞ্জন। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে তিনি আলজেরিয়ার বৌথাইনা বেনসালাহকে সর্বসম্মত রায়ে হারিয়ে সোনার পদক অর্জন করেছেন। এর মাধ্যমে যুব অলিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে সোনা জয়ের গৌরব অর্জন করলেন তিনি। ফাইনালে তিনটি রাউন্ডেই প্রতিপক্ষের বিরুদ্ধে আধিপত্য বজায় রেখে ৩০-২৭ স্কোরে জয় ছিনিয়ে নেন গুঞ্জন। এর আগে মণিপুরি তরুণ লাইরেনলাকপাম আম্বেকর মিতেই পুরুষদের বিভাগে দেশের হয়ে প্রথম বক্সিং সোনা জেতেন। গুঞ্জনের এই ঐতিহাসিক সোনা জয়ে ডাকার যুব অলিম্পিকে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে দাঁড়াল ১১টিতে, যার মধ্যে রয়েছে ৩টি সোনা, ৩টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ পদক।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- বক্সিং
- অলিম্পিক
- অলিম্পিক্স
- স্বর্ণ পদক


