Gujarat | দেশজুড়ে টাইম বোমা হামলার ছক! গুজরাটে পুলিশের জালে ৫ জইশ জঙ্গি

Friday, July 17 2026, 5:43 pm
Gujarat | দেশজুড়ে টাইম বোমা হামলার ছক! গুজরাটে পুলিশের জালে ৫ জইশ জঙ্গি
highlightKey Highlights

গোপন অভিযান চালিতে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে অভিযুক্ত এই ৫ জনকে গ্রেপ্তার করেছে গুজরাটের সন্ত্রাসদমন শাখা (এটিএস)।


ভারতে বোমা হামলার ছক। পুলিশের জালে ৫ সন্দেহভাজন জঙ্গি। এটিএস সূত্রে খবর, ভারতের একাধিক জায়গায় সন্ত্রাসবাদী হামলা চালাতে বিস্ফোরক সংগ্রহ করেছিল এই সন্দেহভাজন জইশ সদস্যরা। তদন্তকারীদের দাবি,  ‘দারুল ইসলাম’ নামে একটি সংগঠন তৈরি করে সন্ত্রাসী কার্যকলাপের ব্লু প্রিন্ট সাজাচ্ছিল জঙ্গিরা। গুজরাটই ছিল এদের মূল ঘাঁটি। পাকিস্তানের নির্দেশ মেনে কাজ করছিল দলটি। জঙ্গি হামলা চালাতে সীমান্তের ওপার থেকে সেকেন্ডহ্যান্ড গাড়িও কিনতে বলা হয়েছিল তাঁদের। গোপনে অভিযান চালিয়ে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে চিহ্নিত করে এই ৫ জনকে গ্রেপ্তার করেছে গুজরাটের সন্ত্রাসদমন শাখা (এটিএস)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File