Gujarat | জলপথে মাদক পাচারের চেষ্টা, গুজরাটে আটক ৫ পাকিস্তানি! উদ্ধার ৩০০০ কোটি টাকার মাদক
Wednesday, September 30 2026, 6:33 am

Key Highlightsনৌকায় ছিলেন পাকিস্তানের ৫ নাগরিক। তল্লাশিতে ওই নৌকা থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫২৬ কেজি হেরোইন ও মেথামফেটামিন।
আরব সাগরে বড়সড় মাদক পাচারের চেষ্টা বানচাল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর। গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাক্ষাদ্বীপের পশ্চিমে গুজরাট উপকূল থেকে একটি সন্দেহজনক ইরানি নৌকা আটক করা হয়। নৌকায় ছিলেন পাকিস্তানের ৫ নাগরিক। নৌকা থেকে প্রায় ৫২৬ কেজি হেরোইন ও মেথামফেটামিন উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক বাজারে এই মাদকের আনুমানিক মূল্য ৩ হাজার কোটি টাকারও বেশি। আরব সাগর হয়ে পশ্চিম এশিয়া থেকে ভারতীয় উপকূলের দিকে মাদক পাচারের ছক করছিল ওই পাকিস্তানিরা। তার আগেই হাতেনাতে পাকড়াও করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) ও গুজরাটের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS)।
- Related topics -
- দেশ
- গুজরাট
- পাকিস্তান
- মাদক পাচার
- মাদক কাণ্ড
- মাদক দ্রব্য
- ভারত


