Gujrat | নিষিদ্ধ বহুবিবাহ, লিভ ইনে থাকতে মানতে হবে এই নিয়ম! উত্তরাখণ্ডের পর গুজরাটে চালু হল অভিন্ন দেওয়ানি বিধি!

Friday, October 2 2026, 2:35 pm
Gujrat | নিষিদ্ধ বহুবিবাহ, লিভ ইনে থাকতে মানতে হবে এই নিয়ম! উত্তরাখণ্ডের পর গুজরাটে চালু হল অভিন্ন দেওয়ানি বিধি!
highlightKey Highlights

উত্তরাখণ্ডের পর দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে গুজরাটে চালু হল অভিন্ন দেওয়ানি বিধি (UCC)।


উত্তরাখণ্ডের পর দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে গুজরাটে চালু হল অভিন্ন দেওয়ানি বিধি (UCC)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলে অনুমোদন দেওয়ার পর গুজরাট সরকার গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল জানিয়েছেন, এই আইনের মাধ্যমে সবার সমান অধিকার নিশ্চিত হবে। নতুন আইনে ৬০ দিনের মধ্যে বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং বহুবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ও সম্পর্ক ভাঙার তথ্য জানানো বাধ্যতামূলক। সম্পত্তি ও উত্তরাধিকারের ক্ষেত্রে পুত্র ও কন্যার সমান অধিকার থাকবে, দত্তক বা সারোগেসির মাধ্যমে আসা সন্তানেরাও সমান আইনি অধিকার পাবে। তবে তফসিলি উপজাতিদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File